ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে গাঁজা চাষঃ একাধিক মামলার আসামিকে গ্রেফতারে নির্দেশ পুলিশ সুপারের

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী:
সবজি বাগানের ছদ্মবেশে চলছিল গাঁজার চাষ। পটুয়াখালী সদর উপজেলার নন্দকানাই এলাকায় একাধিক মাদক মামলায় অভিযুক্ত মো. রহিম হাওলাদারের খোঁজে হন্যে পুলিশ, কিন্তু এখনও অধরা তিনি। পুলিশের নাকের ডগায় গাঁজা চাষ করলেও রহিম ধরা-ছোঁয়ার বাইরেই রয়ে গিয়েছেন।

১৭ মে, শনিবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে যায় সদর থানা পুলিশ। মেসের আলী হাওলাদার সড়কের শেষ প্রান্তে এক সবজির বাগানে দেখা মেলে গাঁজার গাছের। তদন্তে উঠে আসে, স্থানীয় একটি অটো গ্যারেজের ভাড়াটিয়া রহিম ওই গাছগুলো বিক্রির জন্যই চাষ করছিলেন।

এ ঘটনায় ১৮ মে থানায় দায়ের হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে একটি মামলা। বাদী, সদর থানার এসআই শাহরিয়ার রেজা।

স্থানীয়দের অভিযোগ, রহিম দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক কারবারির সঙ্গে যুক্ত। তাঁর বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। এমনকি, তাঁর নেতৃত্বেই চলছে একটি মাদকচক্র। প্রভাবশালী হওয়ায় অনেক সময়ই রক্ষা পেয়েছেন আইনের হাত থেকে।

২৬ মে রোববার পটুয়াখালী জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন জাহিদ পলাতক আসামিকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন।

স্থানীয়দের দাবি, মাদকের ভয়াবহতা থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে রহিমের মতো চিহ্নিত মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

About Author Information

Md. Riajul Islam

পটুয়াখালীতে গাঁজা চাষঃ একাধিক মামলার আসামিকে গ্রেফতারে নির্দেশ পুলিশ সুপারের

প্রকাশিত : ০৯:৪৬:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

প্রিন্ট করুন :