ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

‎ট্রাক মার্কায় আস্থার অঙ্গীকার, দুমকিতে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • সাউথ বাংলা ডেস্ক
  • প্রকাশিত : ০৫:১০:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ৫৭০ নিউজটি দেখেছেনঃ

নিজস্ব প্রতিবেদক ||

‎পটুয়াখালীর দুমকিতে গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে এ আয়োজন করা হয়।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুমকি উপজেলা গণ অধিকার পরিষদের আহবায়ক মুন্না জহির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব মো. নাসির উদ্দিন জুয়েল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান সাদ্দাম মৃধা। বিশেষ অতিথি ছিলেন জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্যসচিব ঊর্মি আক্তার, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি মহসিন ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মনির মোল্লা ও সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম।

‎এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি সুবর্ণা রশিদ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আক্তারুজ্জামান মিশু, সাধারণ সম্পাদক তানভীর হোসেন, মুরাদিয়া ইউনিয়ন গণ অধিকার পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, সদস্যসচিব কবির হোসেনসহ বিভিন্ন নেতাকর্মী।

আলোচনা সভায় বক্তারা বলেন, “দক্ষিণ বাংলার গর্ব নুরুল হক নুর আমাদের আদর্শ ও অনুপ্রেরণা। পটুয়াখালীতে আমরা একজন সৎ, নিষ্ঠাবান ও তরুণ মেধাবী নেতৃত্ব পেয়েছি। আগামী নির্বাচনে ট্রাক মার্কায় ভোট দিয়ে নুরুল হক নুরের হাতকে আরও শক্তিশালী করব।”

Tag :
About Author Information

Md. Riajul Islam

‎ট্রাক মার্কায় আস্থার অঙ্গীকার, দুমকিতে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত : ০৫:১০:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

প্রিন্ট করুন :