ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সড়কে মৃত্যু যুবদল নেতার, প্রাণ গেল আরও একজনের

কক্সবাজার প্রতিনিধি||
চকরিয়ায় পিকআপের ধাক্কায় ছিন্নভিন্ন সিএনজি অটোরিকশা। ঘটনাস্থলেই প্রাণ গেল যুবদল নেতাসহ দুইজনের। গভীর রাতে ভয়াবহ এই দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (১৬ মে) রাত ১১টা ৪৫ মিনিট নাগাদ কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর ইয়াংছা সড়কের সুরাজপুর ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, চালবোঝাই একটি দ্রুতগতির পিকআপ বিপরীত দিক থেকে আসা সিএনজিকে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যাত্রীর।

নিহতদের মধ্যে একজন মোহাম্মদ কাইছার (৩০), যিনি উপজেলার পূর্ব বড় ভেওলা ৪ নম্বর ওয়ার্ডের ফৌজুমিয়াজিরচরের বাসিন্দা এবং স্থানীয় যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। অপরজন শহিদুল ইসলাম (৩০), লক্ষ্যারচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জিদ্দাবাজার এলাকার বাসিন্দা। দু’জনেই ছিলেন পরিচিত মুখ।

চকরিয়া থানার ওসি মোঃ শফিকুল ইসলাম জানিয়েছেন, আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত পিকআপটি জব্দ করে থানায় আনা হয়েছে। চালককে ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, ওই সড়কে রাতের বেলায় ভারী যানবাহনের বেপরোয়া গতি প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

About Author Information

Md. Riajul Islam

সড়কে মৃত্যু যুবদল নেতার, প্রাণ গেল আরও একজনের

প্রকাশিত : ১১:৪৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

প্রিন্ট করুন :