মঠবাড়িয়া প্রতিনিধি ||
পিরোজপুরের মঠবাড়িয়া সরকারি কলেজে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি পদে মনোনীত হয়েছেন মো. নাজমুল হোসেন মুন্না এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নাঈম হোসেন, যিনি তাজ নাঈম নামে পরিচিত।
জেলা ছাত্রদলের স্বাক্ষরিত অনুমোদনপত্রে সোমবার এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনে এসেছে উৎসাহের নতুন স্রোত। জেলা ও উপজেলা ছাত্রদলের শীর্ষ নেতারা নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা—এই নেতৃত্ব জাতীয়তাবাদী ছাত্ররাজনীতির মূল আদর্শকে সামনে রেখে ছাত্রদের অধিকার আদায়ে আরও সক্রিয় ভূমিকা রাখবে।
কমিটির সভাপতি মুন্না ও সাধারণ সম্পাদক তাজ নাঈম তাঁদের প্রতিক্রিয়ায় জানান, “ছাত্রদের স্বার্থরক্ষাই আমাদের অঙ্গীকার। আমরা মঠবাড়িয়া সরকারি কলেজে ছাত্রদলকে আরও সংগঠিত করে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখতে চাই।”
স্থানীয়ভাবে এ ঘোষণা ঘিরে ছাত্র রাজনীতিতে নতুন মাত্রা যুক্ত হয়েছে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
প্রতিনিধির নাম 















