ঢাকা ০২:৫০ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোনায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • প্রতিনিধির নাম
  • প্রকাশিত : ০৯:২৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • ৬১৯ নিউজটি দেখেছেনঃ

নেত্রকোনা প্রতিনিধি||

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে আব্দুল খালেক (৬০) নামের এক কৃষক মারা গেছেন। সোমবার (১২ মে) বিকেলে উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

চণ্ডিগড় ইউনিয়নের ইউপি সদস্য রফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খালেক মাঠে ধান কাটছিলেন। বিকেলে বজ্রপাতের সময় তিনি বজ্রাঘাতে মারা যান। পরে স্থানীয়রা ধানক্ষেতে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। শরীরের পিঠ ও চুলে পোড়ার চিহ্ন ছিল।

ওই ইউনিয়নের স্থানীয় বাসিন্দারাও বলেন, দিনভর বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। এমন সময় এই দুর্ঘটনা ঘটে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, বজ্রপাতে কৃষকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

About Author Information

Md. Riajul Islam

নেত্রকোনায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশিত : ০৯:২৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

প্রিন্ট করুন :