ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোনায় খেলাফত নেতাকে আওয়ামী লীগ নেতা হিসেবে নাশকতার মামলায় আটক, মুক্তির দাবি 

  • প্রতিনিধির নাম
  • প্রকাশিত : ১০:২৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • ৬৩৬ নিউজটি দেখেছেনঃ

নেত্রকোনা প্রতিনিধি||

নেত্রকোনায় খেলাফত শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি আনোয়ার হোসেনকে (৩৫) নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মামলার এজাহারে তাঁকে আওয়ামী লীগ নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে, যা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।

সোমবার (১২ মে) বিকেলে জেলা শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরপরই নেত্রকোনা মডেল থানার সামনে বিক্ষোভ করেন খেলাফত আন্দোলন ও খেলাফত শ্রমিক আন্দোলনের নেতাকর্মীরা। তাঁরা আনোয়ার হোসেনের মুক্তির দাবিতে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করেন।

খেলাফত আন্দোলনের নেতারা অভিযোগ করেন, আনোয়ার হোসেনের রাজনৈতিক পরিচয় ‘খেলাফত শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি’, কিন্তু মামলার এজাহারে তাঁকে ‘আওয়ামী লীগ নেতা’ হিসেবে উল্লেখ করে নাশকতার মামলায় জড়ানো হয়েছে।

বাংলাদেশ খেলাফত যুব মজলিশের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুর রহিম বলেন, “এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে আনোয়ার হোসেনের নিঃশর্ত মুক্তি দাবি করছি।”

তিনি আরও জানান, আজ মঙ্গলবার জেলা শহরে সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে সংগঠনটি। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তাঁরা।

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, “গত রোববার (১১ মে) সুমন মিয়া নামের এক তাঁতীদল নেতা বাদী হয়ে থানায় নাশকতার একটি মামলা করেন। আনোয়ার হোসেন মামলার এজাহারভুক্ত ৯৩ নম্বর আসামি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

About Author Information

Md. Riajul Islam

নেত্রকোনায় খেলাফত নেতাকে আওয়ামী লীগ নেতা হিসেবে নাশকতার মামলায় আটক, মুক্তির দাবি 

প্রকাশিত : ১০:২৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

প্রিন্ট করুন :