গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি||
পটুয়াখালীর গলাচিপা সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় বিপিসি স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ সভা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ। সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মু. নাসির উদ্দিন মিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দিন খলিফা।
সভায় ইউনিয়ন বিএনপির নতুন উপকমিটি ঘোষণা করা হয় এবং দলকে সংগঠিত করার নানা দিক নিয়ে আলোচনা হয়।
প্রতিনিধির নাম 















