ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পার্বত্য সীমান্তে বিএসএফের ‘পুশ ইন’: ভারতীয় মুসলমানদের অনুপ্রবেশে উত্তপ্ত পানছড়ি ও মাটিরাঙ্গা

পানছড়ি উপজেলা প্রতিনিধি||

পার্বত্য চট্টগ্রামের পানছড়ি ও মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে ভারতীয় মুসলমানদের পুশ ইন করার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর বিরুদ্ধে। সম্প্রতি একাধিক দলে বিভক্ত হয়ে শতাধিক ভারতীয় নাগরিক—যাদের বেশিরভাগই মুসলিম—গহীন অরণ্যপথে বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছে বিজিবি।

গত ৭ মে (বুধবার) সকালে পানছড়ির রূপসেনপাড়া এলাকায় টহলরত বিজিবি সদস্যরা উপজাতীয় এলাকায় প্রবেশ করা তিনটি পরিবারের ২৪ জন সদস্য এবং বিটিলা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা ৬ নারীসহ মোট ৩০ জনকে আটক করে।

স্থানীয় সূত্র এবং আটককৃতদের বরাতে জানা যায়, তারা সবাই ভারতের গুজরাট রাজ্যের মুসলিম নাগরিক। তারা বাংলা এবং গুজরাটি ভাষায় কথা বলেন। আটককৃতরা জানান, গুজরাট থেকে তাদের আনুমানিক ৪৫০ জনকে বিমানযোগে ত্রিপুরা রাজ্যের রইস্যাবাড়ী ও নতুন বাজার এলাকায় আনা হয়। এরপর বিএসএফ সদস্যরা বিভিন্ন সময়ে ছোট ছোট দলে ভাগ করে পার্বত্যাঞ্চলের দুর্গম সীমান্ত পথ দিয়ে বাংলাদেশে প্রবেশ করিয়ে দেয়।

এদিকে মাটিরাঙ্গার শান্তিপুর সীমান্ত দিয়েও আরও তিনটি পরিবারে মোট ২৭ জন ভারতীয় মুসলমান অনুপ্রবেশ করেছে বলে জানা গেছে। বর্তমানে তারা শান্তিপুর ২নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেনের বাড়িতে অবস্থান করছেন।

৩ বিজিবি ব্যাটালিয়নের একটি দায়িত্বশীল সূত্র এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, “সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবি সদস্যরা নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। অনুপ্রবেশকারীদের বিষয়ে সরকারের উচ্চমহলকে অবহিত করা হয়েছে।”

এই ঘটনায় সীমান্ত এলাকায় উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

About Author Information

Md. Riajul Islam

পার্বত্য সীমান্তে বিএসএফের ‘পুশ ইন’: ভারতীয় মুসলমানদের অনুপ্রবেশে উত্তপ্ত পানছড়ি ও মাটিরাঙ্গা

প্রকাশিত : ০৪:৩৬:১৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

প্রিন্ট করুন :