ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নেপালের পর এবার ফ্রান্সে সরকার পতনের দাবিতে উত্তাল জনতা

  • সাউথ বাংলা ডেস্ক
  • প্রকাশিত : ১২:৪৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৬৩ নিউজটি দেখেছেনঃ

আন্তর্জাতিক ডেস্ক, ১১ সেপ্টেম্বর ২০২৫

ফ্রান্সে নতুন সরকারের প্রথম দিনেই ‘সবকিছু বন্ধ’ আন্দোলনে রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহর উত্তাল হয়ে উঠেছে। পুলিশ এখন পর্যন্ত প্রায় ২০০ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই পুরো দেশ উত্তাল হয়ে উঠল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, বুধবার সকাল থেকে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ, ব্যারিকেড তৈরি এবং আগুন ধরানোর ঘটনা ঘটায়। পুলিশের টিয়ার শেল নিক্ষেপে বিক্ষোভকারী তরুণদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় সাধারণ মানুষকে জরুরি কাজ ছাড়া রাস্তায় না বের হওয়ার জন্য সতর্ক করা হয়েছে। রাজধানী প্যারিস, রেন, নঁতে, মঁপেলিয়ে এবং মার্শেই শহরে বিক্ষোভকারীরা ব্যারিকেড তৈরি করেছে এবং আগুন ধরিয়েছে। রেনে একটি বাসে আগুন লাগানো হয়েছে, আর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেললাইনে বৈদ্যুতিক লাইনের ক্ষতির কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বিক্ষোভকারীরা মূলত প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বাজেটের ব্যয় সংকোচন নীতি ও সামাজিক সেবার বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইয়ো বলেন, “এই আন্দোলনের উদ্দেশ্য স্পষ্ট—ইচ্ছাকৃতভাবে বিদ্রোহের পরিবেশ তৈরি করা।”

About Author Information

Md. Riajul Islam

নেপালের পর এবার ফ্রান্সে সরকার পতনের দাবিতে উত্তাল জনতা

প্রকাশিত : ১২:৪৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

প্রিন্ট করুন :