ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার  গাজীপুরে আটক

  • সাউথ বাংলা ডেস্ক
  • প্রকাশিত : ০৯:০০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ৫৫১ নিউজটি দেখেছেনঃ

পটুয়াখালী প্রতিনিধি | দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান সিকদারকে আটক করেছে পুলিশ।

শনিবার ভোর আনুমানিক ৪টার দিকে ঢাকার গাজীপুরের কাশিমপুর এলাকায় তাঁর ছেলের বাসা থেকে তাঁকে আটক করা হয়।
আটক মিজানুর রহমানের ছেলে জিহাদ সিকদার জানান, তাঁর বাবা অসুস্থ থাকায় চিকিৎসার উদ্দেশ্যে কিছুদিন ধরে তাঁর বাসায় অবস্থান করছিলেন। ভোর রাতে গাজীপুরের কাশিমপুর থানা-পুলিশ পটুয়াখালীর দুমকী উপজেলায় বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়ের করা একটি মামলায় তাঁকে আটক করে।
তিনি আরও জানান, পরে তাঁকে গাজীপুর আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, মিজানুর রহমান সিকদারকে আটকের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে তাঁদের থানায় কোনো তথ্য জানানো হয়নি।

Tag :
About Author Information

Md. Riajul Islam

মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার  গাজীপুরে আটক

প্রকাশিত : ০৯:০০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট করুন :