ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দুমকীতে হত্যা মামলার আসামি সেলিম গ্রেপ্তার

  • সাউথ বাংলা ডেস্ক
  • প্রকাশিত : ১১:১৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৫৭১ নিউজটি দেখেছেনঃ

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি||

পটুয়াখালীর চাঞ্চল্যকর সরোয়ার হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার সন্ধ্যায় দুমকী উপজেলায় অভিযান চালিয়ে র‍্যাব-৮ সেলিম গাজী (২৮) নামের ওই আসামিকে গ্রেপ্তার করে।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সেলিম গাজী দুমকী উপজেলার বোর্ড অফিস এলাকার বাসিন্দা এবং মৃত জয়নাল গাজীর ছেলে। তিনি পটুয়াখালী সদর থানায় দায়ের করা সরোয়ার হত্যা মামলার অন্যতম অভিযুক্ত এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

গ্রেপ্তারের পর তাঁকে মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। এর আগে একই মামলার আরেক পলাতক আসামি সবুজ আকনকে (৩৫) বুধবার সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৮ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অপরাধ দমনে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

Md. Riajul Islam

দুমকীতে হত্যা মামলার আসামি সেলিম গ্রেপ্তার

প্রকাশিত : ১১:১৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট করুন :