ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দুমকিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া-মোনাজাত

  • সাউথ বাংলা ডেস্ক
  • প্রকাশিত : ০৬:৫৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৫৫৬ নিউজটি দেখেছেনঃ

সাউথ বাংলা ডেস্ক||

পটুয়াখালীর দুমকিতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া, মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল চারটায় পবিপ্রবি মেইন গেটসংলগ্ন উপজেলা বিএনপির নির্বাচনী কার্যালয়ে এ আয়োজন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এবং পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, মাকসুদ আহমেদ বাইজিদ পান্না, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌফিক আলী খান কবিরসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া-মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান।

আয়োজনে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

Tag :
About Author Information

Md. Riajul Islam

দুমকিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া-মোনাজাত

প্রকাশিত : ০৬:৫৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট করুন :