ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দুমকীতে ‘অদম্য নারী’ সম্মাননায় ভূষিত ইংরেজি প্রভাষক নাসরিন আক্তার

  • সাউথ বাংলা ডেস্ক
  • প্রকাশিত : ০৬:১৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৫৭৫ নিউজটি দেখেছেনঃ

সাউথ বাংলা ডেস্কঃ

‎পটুয়াখালীর দুমকি উপজেলার বশিরিয়া দারুচ্ছুন্নাৎ ফাজিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক নাসরিন আক্তার পেয়েছেন ‘অদম্য নারী পুরস্কার–২০২৫’। শিক্ষা ও চাকরি ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কার দেওয়া হয়। বেগম রোকেয়া দিবস উপলক্ষে মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা।

‎এক সাধারণ পরিবারের বড় মেয়ে নাসরিন আক্তার। রাজধানীর মুরাদপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং দনিয়া কলেজ থেকে এইচএসসি—দুটোতেই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন তিনি। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

‎২০১৩ সালে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন নাসরিন। দক্ষ পাঠদান ও পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীদের ভালো ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম বাড়ান। ছোট সন্তানদের দেখাশোনা, সংসার ও চাকরি—তিন দায়িত্ব সামলাতে গিয়ে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তাঁকে।

‎পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে নাসরিন আক্তার বলেন, “এই সম্মান আমাকে আরও দায়িত্বশীল করেছে। এটি শুধু আমার নয়—আমার পরিবার ও শিক্ষকদের অবদানের ফল। শিক্ষা মানুষকে যেমন যোগ্য করে, তেমনি দায়িত্ববান করে।”
‎তিনি আরও বলেন, “নারী মানেই সক্ষমতা। সুযোগ ও সহায়ক পরিবেশ পেলে মেয়েরাই সমাজ বদলে দিতে পারে। শিক্ষা, গবেষণা এবং নারীর ক্ষমতায়ন—এই তিন ক্ষেত্রে আরও কাজ করতে চাই।”

Tag :
About Author Information

Md. Riajul Islam

দুমকীতে ‘অদম্য নারী’ সম্মাননায় ভূষিত ইংরেজি প্রভাষক নাসরিন আক্তার

প্রকাশিত : ০৬:১৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট করুন :