ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

‎দুমকীতে অগ্নিকাণ্ডে ভাতের হোটেল পুড়ে ছাই, আহত ১

  • সাউথ বাংলা ডেস্ক
  • প্রকাশিত : ১০:২২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৫৮৩ নিউজটি দেখেছেনঃ

নিজস্ব প্রতিবেদক||

পটুয়াখালীর দুমকী উপজেলার নতুন বাজার এলাকায় আগুনে একটি ভাতের হোটেল পুড়ে গেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় আহত হয়ে হোটেল বয় মনির হোসেন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

‎ক্ষতিগ্রস্ত হোটেলের মালিক মো. সোহেল হাওলাদার বলেন, আগুনে তাঁর ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

‎পটুয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. ইব্রাহিম খলিল সাউথ বাংলাকে জানান, দুমকী থেকে ফোন পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বাসিন্দা ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আনসার সদস্যদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলার ওপর লাকড়ি শুকাতে গিয়ে আগুনের সূত্রপাত হয়। তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।

‎প্রত্যক্ষদর্শী খোকন চন্দ্র শীল বলেন,
‎‘ঘুম থেকে উঠে দেখি আগুন দাউ দাউ করে জ্বলছে। মোটর আর টিউবওয়েলের পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছি।’

‎অন্য প্রত্যক্ষদর্শী ও সুদীপা মোবাইল জোনের মালিক সমীর চন্দ্র জানান, দরজা খুলেই আগুন ও ধোঁয়া দেখতে পান। পরে স্থানীয়দের সঙ্গে মিলে লাকড়ি সরিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজে সহায়তা করেন।

‎পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মুকিত হোসেন বলেন, কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আনসার সদস্যদের নিয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে অংশ নেন।

‎দুমকি নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সহিদ সরদার বলেন, ‎‘কম দামে মানসম্মত খাবার পরিবেশন করায় খোরশেদ কাক্কুর এই হোটেলে সবসময় ভিড় থাকত। চোখের সামনে মুহূর্তে সব পুড়ে ছাই হয়ে গেল। দুমকীতে একটি ফায়ার সার্ভিস স্টেশন থাকলে ক্ষতি এতটা হতো না।’

Tag :
About Author Information

Md. Riajul Islam

‎দুমকীতে অগ্নিকাণ্ডে ভাতের হোটেল পুড়ে ছাই, আহত ১

প্রকাশিত : ১০:২২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট করুন :