ঢাকা ০২:৫১ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁ’র মহাদেবপুরে জামায়াতের উঠান বৈঠক

  • সাউথ বাংলা ডেস্ক
  • প্রকাশিত : ১০:২১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৫৮৫ নিউজটি দেখেছেনঃ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ

নওগাঁ’র মহাদেবপুর সদর ইউনিয়নের খোসালপুর এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় খোসালপুর পূর্বপাড়া জামে মসজিদের সামনে এই বৈঠক হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি এবং দলীয় মনোনীত এমপি প্রার্থী মাওলানা মো. মাহফুজুর রহমান।

সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর মহাদেবপুর উপজেলা আমীর আব্দুল আজিজ। উপস্থিত ছিলেন ইউনিয়ন ও উপজেলার জামায়াত নেতৃবৃন্দও।

বক্তব্যে এমপি প্রার্থী মাহফুজুর রহমান বলেন, “ভোট একটি আমানত। এই ভোট সওয়াব বা গুনাহ—দুইয়ের যেকোনো একটির কারণ হতে পারে। ভোটে যাকে নির্বাচিত করা হবে, তার কাজের দায়ও জনগণের ওপর বর্তাবে।”

তিনি আরও জানান, জামায়াত ক্ষমতায় গেলে বিনা সুদে ঋণ প্রদান, যুবকদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা ও চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন, এবং কৃষকদের জন্য মানসম্পন্ন বীজ ও সারের সহজলভ্যতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

উঠান বৈঠক শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Tag :
About Author Information

Md. Riajul Islam

নওগাঁ’র মহাদেবপুরে জামায়াতের উঠান বৈঠক

প্রকাশিত : ১০:২১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট করুন :