ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ৯ ফুট লম্বা অজগর উদ্ধার, নিরাপদে বন বিভাগের হাতে হস্তান্তর

  • সাউথ বাংলা ডেস্ক
  • প্রকাশিত : ০৪:৪৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৫৭৪ নিউজটি দেখেছেনঃ

কুড়িগ্রাম প্রতিনিধি||

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কামাতআংগারিয়া ও ভাসানীপাড়া গ্রাম থেকে প্রায় ৯ ফুট লম্বা বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) দুপুরে ভূরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশ সদস্যরা বলদিয়া বাজারের স্থানীয় সাপুড়ে মোজাহারের সহযোগিতায় সাপটি উদ্ধার করেন।

সকাল থেকে জমিতে কাজ করছিলেন স্থানীয় কৃষকরা। হঠাৎ করে তাদের চোখে পড়ে বিশাল দেহের অজগর সাপটি। মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সার্কেল এএসপি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উৎসুক জনতা যাতে সাপটির কোনো ক্ষতি করতে না পারে, সে জন্য ঘটনাস্থল ঘিরে সুরক্ষাবেষ্টনী তৈরি করে পুলিশ।

পরে নিরাপদভাবে সাপটি উদ্ধার করে কুড়িগ্রাম বন বিভাগের কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

কুড়িগ্রাম বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. সাদিকুর রহমান বলেন, “অজগর সাপটি স্থানীয় এক সাপুড়ে ধরেছিলেন। আমরা এটি গ্রহণ করে রংপুর বিভাগীয় বন দপ্তরে পাঠিয়েছি।”

Tag :
About Author Information

Md. Riajul Islam

কুড়িগ্রামে ৯ ফুট লম্বা অজগর উদ্ধার, নিরাপদে বন বিভাগের হাতে হস্তান্তর

প্রকাশিত : ০৪:৪৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট করুন :