ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় ভ্রাম্যমাণ ভ্যানে কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন

  • সাউথ বাংলা ডেস্ক
  • প্রকাশিত : ০৮:২৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ৫৪৭ নিউজটি দেখেছেনঃ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী):

প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহু-পাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে দুই মাস মেয়াদি কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে।

গতকাল রোববার (২ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন পটুয়াখালী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুর রশিদ খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফোরকান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. হারুন অর রশিদ। এ সময় উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম তাহের ইকবাল, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল হালিম এবং প্রশিক্ষক মো. ফারুক আহমেদ রিজভী উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কার্যক্রমে ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। প্রতিদিন ১০ জন করে চারটি ব্যাচে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিদিন দুই ঘণ্টা করে মোট আট ঘণ্টা প্রশিক্ষণ পরিচালিত হবে। প্রশিক্ষণার্থীদের প্রতিদিন ২০০ টাকা করে ভাতা দেওয়া হবে এবং পুরো ৪৪ দিনব্যাপী এই প্রশিক্ষণ শেষে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের সার্টিফিকেট প্রদান করা হবে।

উল্লেখ্য, দ্বিতীয় পর্যায়ের এই ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে ১২৮ জন আবেদন করেন। লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ৪০ জনকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়।

Tag :
About Author Information

Md. Riajul Islam

গলাচিপায় ভ্রাম্যমাণ ভ্যানে কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন

প্রকাশিত : ০৮:২৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

প্রিন্ট করুন :