ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিবাহিত পুরুষের সাথে প্রীতি কেন সম্পর্কে জড়াতে চান না

  • সাউথ বাংলা ডেস্ক
  • প্রকাশিত : ১১:২৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • ৭০৭ নিউজটি দেখেছেনঃ

প্রীতি জিনতা, বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী। এখন অবশ্য অভিনয়ে নিয়মিত নন। একটি শোতে একবার উপস্থিত হয়ে প্রীতি বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিরুদ্ধে কড়া কথা বলেছিলেন।

যেখানে একপর্যায়ে অভিনেত্রী বলেছেন, ‘কারও সংসারেই আমি দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তি হতে চাই না। আমি ঘর ভাঙায় বিশ্বাস করি না, বিশেষ করে যেখানে বাচ্চারা জড়িত। সেই বাচ্চারা শেষ পর্যন্ত জটিল হয়ে ওঠে।’ ‘কাল হো না হো’।

অভিনেত্রী আরও বলেন, ‘যদি আমি একজন বিবাহিত পুরুষের প্রতি আকৃষ্ট হই, সেখানে বিকল্প কী আছে সেটাও আমি দেখার চেষ্টা করি। আমি সব সময় এমন পরিস্থিতির দিকে তাকাই ও ভাবি, আমি কি এ ব্যক্তির সঙ্গে এতটাই সম্পর্কে জড়াব যে, আমি তাকে বিয়ে করব? না। এটা কি ওয়ান-নাইট স্ট্যান্ড? না। সম্ভবত, আমি এই ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়াব, এক সপ্তাহ, ১০ দিন, অথবা দুই মাস ধরে এটি চলমান থাকবে এবং তারপর, আমরা একে অপরকে ঘৃণা করব, আমরা একে অপরের প্রতিশোধ নিতে চাইব। তাহলে কেন এই পথে যাব? আমি সেই মেয়ে হতে চাই না যার সঙ্গে কোনো নারী বসে অভিশাপ দিচ্ছে যে, সে তার বৈবাহিক সুখ নষ্ট করেছে। আমি সব সময় বিবাহিত ছেলেদের থেকে দূরে ছিলাম।’

সম্প্রতি পুরোনো সেই সাক্ষাৎকারে এ মন্তব্য সংবলিত ক্লিপটি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই ভক্তরা এতে প্রতিক্রিয়া জানাতে শুরু করে।

উল্লেখ্য, প্রীতি বর্তমানে ২০১৬ সাল থেকে জিন গুডএনাফের সঙ্গে সুখী বিবাহিত জীবনযাপন করছেন এবং ২০২১ সালে সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের মা হয়েছেন।

About Author Information

Md. Riajul Islam

বিবাহিত পুরুষের সাথে প্রীতি কেন সম্পর্কে জড়াতে চান না

প্রকাশিত : ১১:২৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

প্রিন্ট করুন :