ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাত্রিকালীন ক্রিকেটে আলোড়ন, গলাচিপায় চ্যাম্পিয়ন হাওলাদার স্কোয়াড

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার বোয়ালিয়ায় অনুষ্ঠিত হলো রুদ্ধশ্বাস “বোয়ালিয়া খেয়াঘাট শর্টপিচ নাইট ক্রিকেট টুর্ণামেন্ট–২০২৫”–এর জমজমাট ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সোমবার (৫ মে) রাত সাড়ে আটটায় অনুষ্ঠিত এই আয়োজনে ছিল দর্শকদের বিপুল উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশ।

মরহুম ডা. মো. শাহাবুদ্দিন স্মরণে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় হাওলাদার স্কোয়াড ও লিজেন্ড ব্রাদার্স। দর্শকদের চিৎকার-জয়ধ্বনিতে মুখর ফাইনাল ম্যাচে হাওলাদার স্কোয়াড শিরোপা ছিনিয়ে নেয় প্রতিপক্ষকে হারিয়ে।

আয়োজক কমিটির আহ্বায়ক মো. মিজানুর রহমান (মাস্টার)–এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. সাইদুজ্জামান সোহেল তালুকদার–এর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আকরামুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রহমান, সহকারী প্রকৌশলী এসএম আসাদুজ্জামান আরিফ, গলাচিপা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা, সাংবাদিক ও প্রশিক্ষণ সম্পাদক মো. হারুন অর রশিদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

এ সময় অতিথিরা বলেন, “এমন আয়োজন যুব সমাজকে মাদকমুক্ত ও সুস্থ বিনোদনে উৎসাহিত করে। খেলাধুলার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব।”

পুরস্কার বিতরণ শেষে গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর–এর সৌজন্যে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

উল্লেখ্য, টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ নেয় এবং এটি স্থানীয় ক্রীড়াচর্চা ও সৌহার্দ্য বৃদ্ধিতে এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

About Author Information

Md. Riajul Islam

রাত্রিকালীন ক্রিকেটে আলোড়ন, গলাচিপায় চ্যাম্পিয়ন হাওলাদার স্কোয়াড

প্রকাশিত : ১০:৪৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

প্রিন্ট করুন :